বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ঢাকা

মাগুরায় ১৬০০ টাকার জুতা ৩৫০০ টাকায় বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, মাগুরা
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ০৫:৫৯ পিএম

শেয়ার করুন:

মাগুরায় ১৬০০ টাকার জুতা ৩৫০০ টাকায় বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে মাগুরা ম্যাগপাই সু কোম্পানিতে ১৬০০ টাকার মালে ৩৫০০ টাকায় বিক্রি করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। অভিযানে গুলিস্তানের ভাউচার দিয়ে চায়না প্রোডাক্টসহ নানা অসংগতির প্রমাণ পেয়েছে অধিদফতর।

বুধবার (১৮ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, মাগুরা জেলা কার্যালয় ম্যাগপাই সু কোম্পানি ও বেবিপ্রাজা মার্কেটের দোকানে অভিযান পরিচালনা করেন ও জরিমানা করেন।


বিজ্ঞাপন


অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ।

বুধবার বেলা সাড়ে ১১টা থেকে আড়াইটা পর্যন্ত অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুন

রংপুর যুবদলের উদ্যোগে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি 

অভিযানের সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এন এস আই), মো. রবিউল ইসলাম, জেলা কৃষি বিপণন কর্মকর্তা, মাগুরা ও মাগুরা জেলা পুলিশের একটি টিম।


বিজ্ঞাপন


তিনি বলেন, দোকান মালিকদের সচেতনতা বৃদ্ধি ও ক্রেতাদের কাছ থেকে বেশি দাম কেউ না নিতে পারে সেই দিকটা আমরা লক্ষ্য রাখছি। দেশি পূর্ণ বিদেশি বলে যাতে করে বিক্রি না করতে পারে সে দিকটাও খেয়াল করছি। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর