মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ঢাকা

লক্ষ্মীপুরের পাম্পগুলোতে নেই পেট্রোল-অকটেন, বিপাকে বাইকাররা

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ১১:১৪ এএম

শেয়ার করুন:

লক্ষ্মীপুরের পাম্পগুলোতে নেই পেট্রোল-অকটেন, বিপাকে বাইকাররা

ঈদের আগ থেকেই লক্ষ্মীপুরের পেট্রোল পাম্পগুলোতে তেল বিক্রি বন্ধ করে দিয়েছে বেশিরভাগ পাম্প কর্তৃপক্ষ। তবুও জ্বালানি তেলের চাহিদা পূরণ করে গেছেন মেসার্স মোজাম্মেল হক ফিলিং স্টেশন। জেলাবাসীকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে গেলেও এখন পেট্রোল ও অকটেন আর পাম্পে নেই।

খবর পেয়ে মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১০টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাস সরেজমিন লক্ষ্মীপুর জেলা শহরের উত্তর তেহমুনী মেসার্স মোজাম্মেল হক ফিলিং স্টেশন পরিদর্শন আসেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন

অকটেন শূন্য পিরোজপুরের ফিলিং স্টেশন, বিপাকে যানবাহন চালকরা

পরিদর্শনে এসে পাম্পের কাগজপত্র যাচাই-বাছাই করে জানতে পারেন, পেট্রোল-অকটেন সংকট। শুধু পর্যাপ্ত পরিমাণে ডিজেল আছে। বিকেল ৫টার পর থেকে অকটেন বিক্রি করবে পাম্প কর্তৃপক্ষ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাস বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জরুরি ব্যবস্থা নেব।

প্রতিনিধি/এসএস 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর