মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ঢাকা

খুলনায় নিখোঁজের ১২ ঘণ্টা পর ফাঁকা স্থানে মিলল শিশুর মরদেহ

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ১২:০৪ পিএম

শেয়ার করুন:

খুলনায় নিখোঁজের ১২ ঘণ্টা পর ফাঁকা স্থানে মিলল শিশুর মরদেহ

খুলনায় সাড়ে চার বছরের শিশু জান্নাতুল মাওয়ার নিখোঁজের ১২ ঘণ্টা পর নগরীর হরিণটানা গেট সংলগ্ন একটি ফাঁকা স্থান থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ মার্চ) রাত ২টার দিকে হরিণটানা তার মরদেহ উদ্ধার করে পুলিশ।


বিজ্ঞাপন


জান্নাতুল মাওয়া নগরীর লবনচরা থানাধীন রায়পাড়া কালভার্ট এলাকার বাসিন্দা শাহজালালের মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বাবা-মায়ের সাথে ছোট মামার বিয়ের দাওয়াত খেতে সাচিবুনিয়া মোহাম্মাদ পুর এলাকায় যায়। সেখানে পরিচিত এক দাদা মাওয়াকে আইসক্রিম খাওয়ানোর কথা বলে ডেকে নেয়। মেয়ের ফিরে আসতে দেরি দেখে মা ফোন দেয়। বিপরীত থেকে তাকে জানানো হয় মাওয়া আইসক্রিম খাচ্ছে। ওর আসতে দেরি হবে। এরপর থেকে পরিচিত ওই দাদার ফোন বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন

ঈদে নানা বাড়িতে এসে পুকুরে ডুবে ৩ বছর বয়সি দুই ভাইয়ের মৃত্যু

লবনচরা থানার অফিসার ইনচার্জ মো. তুহিনুজ্জামান বলেন, শিশুটিকে পরিবার খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ নিতে থাকে। কিন্তু না পেয়ে বাবা থানায় জিডি করেন। রাত ২টার দিকে পুলিশ ও পরিবারের সদস্যরা শিশুটিকে হরিণটানা গেট সংলগ্ন একটি ফাঁকা স্থান থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। মরদেহের পাশে একটি দড়ি ছিল। সেটি দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তের স্বার্থে ওই দাদার নাম প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তাকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর