বরিশালে ঈদে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে প্রাণ গেল তিন বছর বয়সি দুই ভাইয়ের।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পূর্ব ডুমুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত রমজান বরিশালের গৌরনদী উপজেলার ভুরঘাটা এলাকার কাওসার হাওলাদারের ছেলে ও মোহাম্মদ একই উপজেলার গোয়াইল গ্রামের বাহাদুর মৃধার ছেলে। নিহতরা সম্পর্কে মামাতো ও ফুফাতে ভাই।
স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, গৌরনদীর পূর্ব ডুমুরিয়ার এলাকার নানা দুখাই হাওলাদারের বাড়িতে পরিবারের সঙ্গে বেড়াতে আসে রমজান ও মোহাম্মদ। মঙ্গলবার সকালে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় তারা। পরিবারের লোকজন ভাসমান অবস্থায় দুইজনকে উদ্ধার করে পাশের মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। দুই ভাইয়ের এমন মৃত্যুতে পরিবারের চলছে শোকের মাতম।

বিজ্ঞাপন
মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কাবিরা বানী জানান, হাসপাতালের আনার অনেক আগেই দুই শিশুর মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
প্রতিনিধি/এসএস

