মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ঢাকা

শরণখোলায় কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ১১:২৩ এএম

শেয়ার করুন:

শরণখোলায় কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার
নিহত রিয়া মনি (১৫)।

বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজৈর গ্রাম থেকে রিয়া মনি (১৫) নামে এক কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে রাস্তার উপর একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন শরণখোলা থানার অফিসার সামিনুল হক।

eb3977bc-e52e-48c1-8801-a7fd85397ae4

নিহত রিয়া মনি আজিম শেখ ও হনুফা বেগমের মেয়ে। রিয়া মনি তার নানী হালিমা বেগমের কাছে রাজৈরে বসবাস করতেন।

আরও পড়ুন

মাদারীপুরে নিখোঁজের এক দিন পর পুকুরে মিলল যুবকের মরদেহ

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সামিনুল হক জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত চলছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর