মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ঢাকা

মাদারীপুরে নিখোঁজের এক দিন পর পুকুরে মিলল যুবকের মরদেহ

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ১০:৩১ এএম

শেয়ার করুন:

মাদারীপুরে নিখোঁজের একদিন পর পুকুরে মিলল যুবকের মরদেহ
নিহত রাজিন ইয়াসার সামি (২২)।

মাদারীপুরে নিখোঁজের একদিন পর পুকুর থেকে রাজিন ইয়াসার সামি (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টার দিকে জেলা খাদ্য অফিসের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


নিহত রাজিন ইয়াসার সামি শহরের পাঠককান্দি এলাকার এনায়েত হোসেন।

আরও পড়ুন

কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে হামলা, পুলিশ কর্মকর্তা নিহত

পুলিশ ও স্বজনরা জানায়, সোমবার দুপুরে বাড়ি থেকে বের হয় সামি। পরে তার আর কোনো খোঁজই পায়নি পরিবার। সামিকে খুঁজে পেতে সদর মডেল থানায় নিখোঁজ জিডি করেন স্বজনরা। মঙ্গলবার সকালে জেলা খাদ্য অফিসের পুকুরে সামির লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পুকুর থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করে।

bb1fa472-6537-409e-a67a-75086d2264ed


বিজ্ঞাপন


মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিহত সামি বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন। ধারণা করা হচ্ছে পুকুরপাড়ে দাঁড়িয়ে থাকার সময় অসাবধানবশত পানিতে পড়ে গিয়ে আর উঠতে পারেনি। নিহতের ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর