মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ঢাকা

‘সাধারণ মানুষের সাংবাদিকদের উপর যে প্রত্যাশা, তা পূরণ করতে হবে’

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ১০:১২ এএম

শেয়ার করুন:

‘সাধারণ মানুষের সাংবাদিকদের উপর যে প্রত্যাশা, তা পূরণ করতে হবে’
প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পিচ রাইটার ও ইউএনবির সাবেক সম্পাদক মাহফুজুর রহমান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পিচ রাইটার ও ইউএনবির সাবেক সম্পাদক মাহফুজুর রহমান বলেছেন, শুদ্ধ সাংবাদিকতাই হবে সাংবাদিকদের কাজ। সঠিক সময়ে সঠিক কাজটি করা। সাধারণ মানুষের সাংবাদিকদের উপর যে প্রত্যাশা তা পূরণ করতে হবে। মানুষ সাংবাদিকের কাছ থেকে অনকে কিছু আশা করে।

সোমবার (২৩ মার্চ) সকাল ১১টায় মিরসরাই প্রেস ক্লাবের আয়োজনে ঈদ পুনর্মিলনী, সংবর্ধনা ও নতুন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মার্কেটের তৃতীয় তলায় ফিতা কেটে প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন করেছেন অতিথিরা।


বিজ্ঞাপন


আরও পড়ুন

আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকতে হবে: কৃষি ও খাদ্যমন্ত্রী

ওইদিন মিরসরাই প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন, নজরুল গবেষক, শিক্ষাবিদ ড. মুহাম্মদ কামাল উদ্দিন, সাবেক কাস্টমস্ কর্মকর্তা কামরুল ইসলাম, ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম, কালের কণ্ঠের মাল্টিমিডিয়ার চট্টগ্রাম ব্যুরো চিফ এনায়েত হোসেন মিঠু, বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার আজহার মাহমুদ, মিরসরাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ওয়াজি উল্লাহ, কামাল উদ্দিন বিটু, মীর হোসেন, সহ-সভাপতি সাইফুল হক সিরাজী, শাহাদাৎ হোসেন চৌধুরী, দিদারুল আলম।

এসময় মিরসরাই প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক এম আনোয়ার হোসেন, আবু সাঈদ ভুঁইয়া, সদস্য আশরাফ উদ্দিন, সদস্য অ্যাডভোকেট নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক নুরুল আজহার, প্রচার সম্পাদক সাদমান সময়, অর্থ সম্পাদক ইকবাল হোসেন জীবন, দফতর সম্পাদক সাফায়েত মেহেদি, সদস্য মেহরাজ হোসেন, জাবেদ ভুঁইয়া, শিহাব উদ্দিন শিবলু ও শাখাওয়াত হোসেন সাকিব।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর