মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ঢাকা

আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকতে হবে: কৃষি ও খাদ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ০৯:০১ এএম

শেয়ার করুন:

আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকতে হবে: কৃষি ও খাদ্যমন্ত্রী
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন।

কুমিল্লায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঈদ পরবর্তী সৌহার্দ্যপূর্ণ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ মার্চ) বিকেলে কুমিল্লা নগরীর ধর্মসাগরপাড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এ বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, ঈদের আনন্দ কেবল ব্যক্তিগত নয়, এটি সামাজিক ও রাজনৈতিক বন্ধনকে আরও দৃঢ় করার একটি অনন্য উপলক্ষ্য। এই পুনর্মিলনী আমাদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বিশ্বাসকে শক্তিশালী করে। দলকে এগিয়ে নিতে হলে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আরও পড়ুন

‘জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকার ১৮০ ডিগ্রি ঘুরে গেছে’

মন্ত্রী আরও বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আমাদের সামনে নানা চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় একমাত্র শক্তি হচ্ছে আমাদের ঐক্য। তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত সবাইকে একই লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আমাদের অবস্থান আরও সুসংহত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক ও কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।


বিজ্ঞাপন


এসময় উপস্থিত ছিলেন- আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারন সম্পাদক শফিউল আলম রায়হান, মহানগর বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর