নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে রান্নাঘর ও বাথরুমের ছাদ উড়ে গেছে।
শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় নাসিক ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী খালপাড়ে পেয়ারা বেগমের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, আচমকা বিস্ফোরণে এমন দুর্ঘটনা ঘটার পর তাৎক্ষণিক আদমজী ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে বাড়িটির রান্নাঘর ও বাথরুমের ছাদ চুরমার হওয়া অবস্থায় দেখতে পান। পরবর্তীতে তারা পরিষ্কার কার্যক্রম চালান। এ ঘটনা কোনো হতাহত হয়নি।
এ বিষয়ে আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশনের অফিসার মিরন মিয়া জাগো নিউজকে বলেন, গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়। এতে বাড়িটির রান্নাঘর ও বাথরুমের ছাদ উড়ে গিয়ে আংশিক ক্ষয়ক্ষতি হয়। ঈদের ছুটির কারণে বাড়িটিতে ভাড়াটিয়া এবং আশপাশে মানুষের উপস্থিতি কম থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটেনি। কোনো হতাহতও নেই।
প্রতিনিধি/এসএস

