রোববার, ২২ মার্চ, ২০২৬, ঢাকা

ঈদের দিনে নানা বাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ২২ মার্চ ২০২৬, ১০:২০ এএম

শেয়ার করুন:

ঈদের দিনে নানা বাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

হবিগঞ্জের নবীগঞ্জে নানার বাড়িতে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে মিম আক্তার (৮) নামে এক শিশু।

শনিবার (২১ মার্চ) সন্ধ্যা ৬টায় নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ছালামতপুরস্থ পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে মাইক্রোবাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত মিম উপজেলার পানিউমদা ইউনিয়নের কুড়াগাওঁ গ্রামের রিপন মিয়ার মেয়ে। মরদেহ ও ঘাতক মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. দুলাল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এসআই জয়ন্ত তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও ঘাতক মাইক্রোবাস থানায় নিয়ে আসে।

আরও পড়ুন

ব্রহ্মপুত্রে ভাসমান সেতু ভেঙে প্রাণ গেল ভাই-বোনসহ ৫ শিশুর

পুলিশ জানায়, শনিবার সকালে শিশু মিম আক্তার মায়ের সঙ্গে নানা বাড়ি কুর্শি ইউনিয়নের রাইয়াপুর গ্রামে আসে। সেখান থেকে বিকেলে টমটমযোগে নবীগঞ্জ শহরের ছালামতপুর গ্রামে নানা বাড়িতে আসার পথে পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে রাস্তা পারাপারের সময় হঠাৎ দ্রুতগামী একটি বেপরোয়া মাইক্রোবাস মিম আক্তারকে চাপা দিলে ঘটনাস্থল তার মৃত্যু হয়।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর