ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঈদের দিন প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন জাহেদ হোসেন ঠাকুর নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা।
শনিবার (২১ মার্চ) বিকেলে উপজেলার সদরের বড় দেওয়ানপাড়া এলাকায় জানাজায় অংশ নেন তিনি।
বিজ্ঞাপন
জাহেদ সরাইল উপজেলার সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। তিনি বড়দেওয়ানপাড়ার জাহাঙ্গীর হোসেনের একমাত্র ছেলে।
আরও পড়ুন
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি হত্যা মামলায় জেলা কারাগারে ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহেদ হোসেন ঠাকুর। আজ শনিবার ভোরে তার বাবা জাহাঙ্গীর ঠাকুর (৬৫) মারা যান। একমাত্র ছেলে হওয়ায় বাবার জানাজা ও দাফন কাজে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার জন্য তার প্যারোলে মুক্তির জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেন পরিবারের সদস্যরা। এর পরিপ্রেক্ষিতে জাহেদকে দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সাড়ে ৩ ঘণ্টার জন্যে প্যারোলে মুক্তি দেওয়া হয়। পরে তাকে কারাগার থেকে বড় দেওয়ানপাড়ায় আনা হলে তিনি বাবার জানাজা ও দাফন কাজে অংশগ্রহণ করেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত মনজুর কাদের ভুঁইয়া জানান, বাবার জানাজায় অংশ নিতে এক আসামিকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। পরে বিকেল ৫টার দিকে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

