সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরের ১০টি গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
শুক্রবার (২০ মার্চ) সকালে রামগঞ্জ উপজলার নায়াগাঁও, জয়পুরা, বিঘা, বারা ঘরিয়া, হাটাটিয়া, শরশাই, কাঞ্চনপুর ও রায়পুর উপজলার কলাকাপাসহ ১০টি গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।
বিজ্ঞাপন
সকাল সাড়ে ৭টায় রামগঞ্জ উপজেলার খানকায় মাদানিয়া কাসমিয়া মাদরাসায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মাহাম্মদ রুহুল আমিন।

আরও পড়ুন
এছাড়াও এসব গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি পৃথক পৃথক ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, মাওলানা ইসহাক (রা.) অনুসারীরা পবিত্র ভূমি মক্কা ও মদিনার সঙ্গে সংগতি রেখে ঈদসহ সব ধর্মীয় উৎসব পালন করেন। এসব গ্রামের মুসল্লিরা গত ৪৬ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন।
প্রতিনিধি/এসএস

