শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ঢাকা

পিরোজপুরে ১০ গ্রামে ঈদ উদযাপন

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ১২:১৫ পিএম

শেয়ার করুন:

পিরোজপুরে ১০ গ্রামে ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে পিরোজপুরের তিন উপজেলার ১০ গ্রামের ৮ শতাধিক পরিবারের ঈদুল ফিতর উদযাপন।

শুক্রবার (২০ মার্চ) সকালে ঈদুল ফিতরের নামাজ আদায়ের করেন ওই ১০ গ্রামের মুসল্লিরা।


বিজ্ঞাপন


‎প্রতিবছর পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী এলাকার মোল্লাবাড়ি জামে মসজিদে, মঠবাড়িয়া উপজেলার কচুবাড়িয়া গ্রামের হাজী ওয়াহেদ আলী হাওলাদার বাড়িতে, জেলার নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আল-আমি মসজিদে এবং মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া গ্রামের খন্দকার বাড়িতে এ ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

‎খোঁজ নিয়ে জানা যায়, শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর গ্রামের হজরত মাওলানা আহমেদ আলী সুরেশ্বর পীরের অনুসারীরা ১৫০ বছর ধরে প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম রোজা রাখাসহ ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে থাকেন। সৌদি আরবের সঙ্গে মিল রেখে ওইসব পরিবার আজ ঈদুল ফিতর উদযাপন করছে বলে তারা জানান।

c958c9eb-ad19-4425-a54d-9ca07257daf2

‎এরই ধারাবাহিকতায় জেলার মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া, কচুবাড়িয়া, সাপলেজা, ঝাটিবুনিয়া, খেতাছিড়া ও চকরগাছিয়া এ ৬ গ্রামের প্রায় ৭ শতাধিক, জেলার কাউখালী উপজেলার বেতকা, শিয়ালকাঠী ও পারসাতুরিয়া ইউনিয়নের প্রায় ৭৫ থেকে ৮০ পরিবার, জেলার নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের খেজুরতলা গ্রামের ৩৫ পরিবার, জেলার সদর উপজেলার কদমতলা ইউনিয়নের কদমতলা ও একপাই জুজখোলা গ্রামের প্রায় ৬০ পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশে ঈদুল ফিতরের আগের দিনই ঈদ উদযাপন করছেন।


বিজ্ঞাপন


‎কাউখালি উপজেলার শিয়ালকাঠি মোল্লাবাড়ি জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজের ইমামতি করেন মাওলানা জহিরুল ইসলাম। তিনি বলেন, সকাল ৮টায় আমাদের মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এখানে বিভিন্ন গ্রামের প্রায় শতাধিক পরিবার ঈদের নামাজ আদায় করেছেন। আমরা সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগে ঈদ উদযাপন করি।

আরও পড়ুন

মৌলভীবাজারে শতাধিক পরিবারের ঈদ উদযাপন

‎নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের আল-আমিন জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজে ইমামতি করেন মাওলানা কামরুজ্জামান। তিনি বলেন, আমরা শুরেশ্বর পীরের অনুসারী ৩৫টি পরিবার প্রায় ১৫ থেকে ১৭ বছর ধরে প্রতিবছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদুল ফিতর এবং ঈদুল আজহা পালন করে আসছি। এরই ধারাবাহিকতায় আজ আমরা ঈদুল ফিতর উদযাপন করছি।

‎শরীয়তপুরের সুরেশ্বর দরবার শরীফের মুরিদ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরাজ খন্দকার বলেন, আমার দাদার বাবা ইনাম উদ্দিন খন্দকার থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা সৌদির সঙ্গে মিল রেখে ঈদ পালন করছি, মঠবাড়িয়া প্রায় ৭ শতাধিকের বেশি পরিবার ৮০ বছর এভাবে ঈদ উদযাপন করে আসছি।

84ceb7f2-13ff-4f1e-942b-d234b3bae565

মঠবাড়িয়া সুরেশ্বর দরবার শরীফের অনুসারী স্থানীয় স্কুল শিক্ষক ফারুক হাসান বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে আমরা প্রতিবছরই ঈদুল ফিতর পালন করে থাকি। এবারও সেভাবে ঈদুল ফিতর পালন করা হচ্ছে। এ ঈদ পালনকে ঘিরে সাপলেজা ইউনিয়নের পাঁচ গ্রামের মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

একই উপজেলার সুরেশ্বর দরবার শরীফের অনুসারী সাপলেজা ইউনিয়ন বিএনপি নেতা হাবিবুর রহমানর বলেন, ইউনিয়নর পাঁটি গ্রাম সুরেশ্বর পীরের অনুসারীরা প্রতিবছরের মতো একদিন আগে ঈদুল ফিতর পালন করেন। তবে তারা আগামীকাল শনিবার সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে উপভাগ করবেন। এটি সৌহার্দ্যপূর্ণভাবে পালিত হচ্ছে। সাপলেজা ইউনিয়নর পাঁচটি গ্রামের ঈদগাহ মাঠে আজ শুক্রবার সকাল ৯টায় পাঁচটি পৃথক জামাত অনুষ্ঠিত হয়।

‎উল্লেখ্য, সুরেশ্বর পীরের অনুসারীরা ১৩০ বছর ধরে প্রতিবছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহার দুই ঈদ পালন করে থাকেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর