চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা এলাকায় আগাম ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন স্থানীয় ৭ জন মুসল্লি।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে এ জামায়াত অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াতে ইমামতি করেন মাওলানা ইসহাকের পুত্র মাওলানা আবুবক্কর চৌধুরী। সীমিত পরিসরে অনুষ্ঠিত এই জামায়াতে অংশ নেন মাত্র ৭ জন মুসল্লি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভিন্ন মতাবলম্বী হওয়ায় তারা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগাম ঈদ উদযাপন করে থাকেন। প্রতি বছরের মতো এবারও তারা নিজস্ব ব্যবস্থাপনায় ঈদের নামাজ আদায় করেন।
বিজ্ঞাপন

এ বিষয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। কেউ এটিকে ব্যক্তিগত ধর্মীয় চর্চা হিসেবে দেখলেও, আবার কেউ সামগ্রিক ঐক্যের বিষয়টি গুরুত্ব দেওয়ার কথা বলেছেন।
প্রতিনিধি/এসএস

