মাদারীপুরে আতশবাজি ফোটাতে গিয়ে নিলয় (১৫) নামে এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১০টার দিকে কালকিনি পৌরসভার দক্ষিণ কৃষ্ণনগর এলাকায় এ ঘটনা ঘটে। আহত নিলয় কৃষক মো. আলমগীর সরদারের ছেলে।
বিজ্ঞাপন
জানা গেছে, বাজার থেকে আতশবাজি কিনে ফোটাতে গেলে বিস্ফোরণে নিলয়ের বাম হাতের পাঁচটি আঙুল ছিন্নভিন্ন হয়ে যায় এবং ডান পাশের হাঁটু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নিলয়ের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর অবস্থায় দ্রুত তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়৷ পরে অবস্থার অবনতি হলে রাতে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মশিউর রহমান জানান, ওই শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি ভিত্তিতে বরিশালে পাঠানো হয়েছে। আতশবাজি বিক্রি বন্ধ হওয়া উচিত, তা না হলে আরও ভয়ানক দুর্ঘটনা ঘটতে পারে।
প্রতিনিধি/এসএস

