বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ঢাকা

চট্টগ্রামে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ০৭:২৮ এএম

শেয়ার করুন:

চট্টগ্রামে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মা ও দেড় বছর বয়সী শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার বৈরাগ ইউনিয়নের দেয়াং বাজার এলাকার একটি সরকারি আশ্রয় প্রকল্পের ঘর থেকে পুলিশ মরদেহদুটি উদ্ধার করে।


বিজ্ঞাপন


নিহতরা হলেন— কর্ণফুলী উপজেলা এর শিকলবাহা এলাকার সুমি আক্তার (২৮) ও তার দেড় বছর বয়সী মেয়ে ওয়াসিহা। স্বামী মোহাম্মদ মিজানের সঙ্গে তারা ওই আশ্রয় প্রকল্পে বসবাস করতেন।

জানা গেছে, বিকেলে খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য ঘটনাস্থলে গিয়ে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

তবে ঘটনাটি ঘিরে এলাকাজুড়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের দাবি- এটি আত্মহত্যা নয়, বরং হত্যা। সুমির বড় বোনের অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামীর নির্যাতনের শিকার ছিলেন তিনি।

ঘটনার বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. ইদ্রীস বলেন, নিহতের স্বামী মিজানের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি মা-মেয়ের মরদেহ ঝুলে আছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।


বিজ্ঞাপন


এদিকে, নিহতের বড় বোন ববি আক্তার অভিযোগ করে বলেন, আমার বোন আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে। বিয়ের পর থেকেই তাকে নির্যাতন করা হচ্ছিল।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী গণমাধ্যমকে বলেন, আমরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আসল ঘটনা বেরিয়ে আসবে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর