ঢাকা যাত্রাবাড়ী নবীনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে নীলু মারজান মুন্নি (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি ‘আত্মহত্যা’ বলে ধারণা করা হচ্ছে।
রোববার (২৫ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ ফারুক। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়টি সংশ্লিষ্ট থানাকেও অবগত করা হয়েছে।
নিহতের মা বিউটি আক্তারের ভাষ্য, স্বামী-স্ত্রীর মধ্যে ‘কলহ’ ছিল। এ কারণেই নিজ কক্ষে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন নীলু মারজান। পরে তাকে ঘরের দরজা ভেঙে উদ্ধার করেন তারা।
বিজ্ঞাপন
আরও পড়ুন:
নরসিংদীতে ঘুমন্ত যুবককে পুড়িয়ে হত্যা
নীলু মারজান মুন্নির বাড়ি নোয়াখালীতে। তিনি জেলার সোনাইমুড়ি থানার মো. ইসমাইল হোসেনের মেয়ে।
মুন্নির স্বজনরা জানিয়েছেন, স্বামী রবিন ও এক কন্যাসন্তানকে নিয়ে পশ্চিম যাত্রাবাড়ীর নবীনগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন তিনি।
এমআইকে/এএম

