মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ঢাকা

র‌্যাবের অভিযানে আমেরিকার রিভলবার-তাঁজা গুলি উদ্ধার

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ০১:২৪ এএম

শেয়ার করুন:

র‌্যাবের অভিযানে আমেরিকার রিভলবার-তাঁজা গুলি উদ্ধার
র‌্যাবের অভিযানে আমেরিকার রিভলবার-তাঁজা গুলি উদ্ধার

রাজশাহীতে অভিযান চালিয়ে রিভলবার ও তাঁজা গুলি উদ্ধার করেছে র‌্যাব।

রোববার (১৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর নওদাপাড়া এলাকায় র‌্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে।


বিজ্ঞাপন


সোমবার (১৬ মার্চ) দুপুরে র‌্যাব-৫ রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে র‌্যাব। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় রোববার রাতে র‌্যাব-৫ এর একটি চৌকস আভিযানিক দল রাজশাহী মহানগরীর দক্ষিণ নওদাপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ আগ্নেয়াস্ত্র একটি বিদেশি রিভলবার (Made In USA)  ও তিন রাউন্ড তাঁজা গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

র‌্যাব আরও জানায়, ওই এলাকায় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করা অস্ত্র ও গুলি বিধি মোতাবেক জব্দ করা হয়। এ সময় কোনো আসামি গ্রেফতার হয়নি। আসামি গ্রেফতারে র‌্যাব-৫, সিপিএসসি, রাজশাহীর তৎপরতা চলমান রয়েছে। উদ্ধার করা আলামতসমূহ রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

 

র‌্যাব-৫ রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ বলেন, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর