শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ঢাকা

পল্লবী থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিন শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৬, ১১:২২ এএম

শেয়ার করুন:

পল্লবী থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিন শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

রাজধানীর পল্লবী এলাকা থেকে দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড তাজা গুলিসহ তিনজন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাব-৪।

শুক্রবার (০২ জানুয়ারি) সকালে র‌্যাবের মিডিয়া উইং বিষয়টি নিশ্চিত করেছে। 

র‍্যাব-৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ সন্ত্রাসীদের আটক করা হয়। গ্রেফতাররা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।

বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে আজ শুক্রবার বেলা ১২টায় র‍্যাব-৪ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার নাজমুল ইসলাম।

সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত বিবরণ, উদ্ধারকৃত অস্ত্রের তথ্য এবং গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা সম্পর্কে জানানো হবে।

র‍্যাব–৪ এর মিডিয়া অফিসার মেজর মোহাম্মদ ফয়সাল সাদী জানান, সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।

এমআইকে/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর