সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ঢাকা

‘৩৯টি দেশে তেলের দাম বাড়লেও বাংলাদেশে বাড়েনি, এটাই বিএনপি’

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ০৫:৪৫ পিএম

শেয়ার করুন:

৩৯টি দেশে তেলের দাম বাড়লেও বাংলাদেশ বাড়েনি, এটাই বিএনপি: প্রতীমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

বিমানের টিকিটে এক পয়সাও কর্তন না করে মূল্য ফেরত দেওয়ার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

সোমবার (১৬ মার্চ) বেলা আড়াইটার দিকে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নে জিয়া খাল নামে পরিচিত কাটা খালি খাল খনন কাজের শুভ উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।


বিজ্ঞাপন


মধ্যপ্রাচ্যের যুদ্ধের এই পরিস্থিতির কারণে যারা বিভিন্ন দেশে আটকা পরেছেন, দেশেই ভিসার মেয়াদ জটিলতায় পড়েছেন। এই বিষয়গুলো সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। আর যারা বিমানের টিকিট করেও যেতে পারছেন না তাদের টিকিটের মূল্য এক পয়সাও কর্তন করা হবেন না বলে জানান এই প্রতিমন্ত্রী।

9d67dd22-9688-42ec-88d5-f944b365533e

আরও পড়ুন

খাল খননে কোনো প্রকার দুর্নীতি সহ্য করা হবে না: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে ৩৯টি দেশে তেলের দাম বাড়লেও বাংলাদেশে বাড়েনি। তেল আমদানি করা হলেও দাম বাড়ানো হয়নি। কৃষক ও সাধারণ মানুষের কষ্টের কথা বিবেচনা করে বিদ্যুৎ ও তেলের দাম বাড়ানো হবে না নলেও জানান তিনি।


বিজ্ঞাপন


অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। উপস্থিত ছিলেন জেলার বাকি চারটি আসনের সংসদ সদস্যরা।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় কড়ইতলা ও আইড়মারী হয়ে চিনারচর দশানী নদী পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ কাটাখালি (জিয়া খাল) খনন করা হয়। সেটি খাল আবার পুনরায় খনন শুরু হলো।

প্রতিনিধি/এসএস 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর