সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ঢাকা

গাইবান্ধায় অনৈতিক সম্পর্কে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, শিক্ষক কারাগারে

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ০১:৫৮ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় অনৈতিক সম্পর্কে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, শিক্ষক কারাগারে
অভিযুক্ত প্রাইভেট শিক্ষক মোবিন মিয়া (৩০)।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মোবিন মিয়া (৩০) নামের এক প্রাইভেট শিক্ষকের অনৈতিক সম্পর্কে নবম শ্রেণির এক ছাত্রী অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মোবিনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়ে পুলিশ।

এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার (১৬ মার্চ) পর্যন্ত স্থানীয়দের মাঝে উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার মোবিন মিয়া উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আরাজী ছত্রগাছা গ্রামের নওশা মিয়ার ছেলে এবং স্থানীয়ভাবে প্রাইভেট শিক্ষকতা করতেন।

খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি মোবিন মিয়া এলাকার নবম শ্রেণির এক ছাত্রীকে প্রলোভন দেখিয়ে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ান বলে অভিযোগ রয়েছে। এতে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে বলে পরিবার সূত্রে জানা গেছে। বিষয়টি বুঝতে পেরে মেয়েটির পরিবার তাকে জিজ্ঞাসাবাদ করলে সে প্রাইভেট শিক্ষক মোবিনকে দায়ী বলে জানায়।

পরে স্থানীয়ভাবে বিষয়টি সমাধার চেষ্টা করা হলেও মেয়ের পরিবার রাজি না হওয়ায় থানায় মামলা দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ গত ১৪ মার্চ রাতে মোবিনকে গ্রেফতার করে পরদিন ১৫ মার্চ তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন

চাঁদপুরে ইয়াবাসহ ননদ-ভাবি গ্রেফতার

এদিকে স্থানীয়দের দাবি, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এর আগেও এমন অভিযোগ উঠেছিল। কয়েক বছর আগে তিনি এক নারীকে বিয়ে করলেও পরবর্তীতে তাকে ছেড়ে দেন। পরে অন্য এক নারীর সঙ্গে সম্পর্ক করে বিয়ে করেন এবং বর্তমানে ওই স্ত্রীর সঙ্গে তার একটি সন্তান রয়েছে। অভিযোগ রয়েছে, স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও তিনি প্রাইভেট পড়ানোর সময় এক ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন।

এ ঘটনাকে কেন্দ্র করে আরাজী ছত্রগাছা, আমবাগান ও আশপাশের এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সাদুল্লাপুরে থানাধীন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সুপদ হালদার জানান, অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত শিক্ষক মোবিনকে গ্রেফতার করে নারী ও শিশু নির্যাতন আইনে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর