সোমবার, ১৮ মে, ২০২৬, ঢাকা

চাঁদপুরে ইয়াবাসহ ননদ-ভাবি গ্রেফতার

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ০১:০০ পিএম

শেয়ার করুন:

চাঁদপুরে ইয়াবাসহ ননদ-ভাবি গ্রেফতার
চাঁদপুরে ইয়াবাসহ ননদ-ভাবি গ্রেফতার

চাঁদপুরের মতলব দক্ষিণে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শাহনাজ আক্তার (২৮) ও মর্জিনা আক্তার (২১) নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সম্পর্কে তারা দুজন ননদ ও ভাবি।

রোববার (১৫ মার্চ) রাতে উপজেলার চাপাতিয়া এলাকায় নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় ঘরের সিলিং থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


শাহনাজ আক্তার উপজেলার চাপাতিয়া গ্রামের ২৪ মামলার আসামি সুমন প্রধানের স্ত্রী ও মর্জিনা আক্তার এবায়েত উল্লাহর মেয়ে।

পুলিশ জানায়, উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চাপাতিয়া এলাকার সুমন প্রধানীয়ার বড়িতে অভিযানকালে বসতঘরের সিলিং থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে এসময় ২৪ মামলার আসামি সুমন প্রধানীয়াকে পাওয়া যায়নি।

মতলব দক্ষিণ থানার ওসি মো. হাফিজুর রহমান মানিক বলেন, অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করা হয়। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। অপরাধী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর