শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

গাজীপুরে মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ০৯:৩০ এএম

শেয়ার করুন:

গাজীপুরে মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ
গাজীপুরে মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে শুরু হয়েছে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা। মহাসড়কের বিভিন্ন স্থানে দেখা গেছে যানবাহনের বাড়তি চাপ। ভিড় এবং বিড়ম্বনা এড়াতে ছুটি শুরু হওয়ার আগেই অনেকে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছেন। তাদের সরব উপস্থিতি ও যানবাহনের বাড়তি চাপ থাকায় কয়েকটি পয়েন্টে গাড়ির ধীর গতি রয়েছে। যানজট এড়াতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।

bd123da5-0ff1-4123-bf65-ca2eb77b8283


বিজ্ঞাপন


সোমবার (১৬ মার্চ) সকাল থেকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে বাড়ি ফিরতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। যানবাহনের চাপ বাড়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী, কলেজ গেইট, গাজীপুরা ও চান্দনা চৌরাস্তায় দেখা গেছে গাড়ির ধীরগতি। এছাড়া চান্দনা চৌরাস্তায় সড়কে গাড়ি পার্কিং করে যাত্রী উঠানামা করায় এ অবস্থা সৃষ্টি হয়েছে। তবে মহাসড়কের অন্য অংশ দিয়ে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে।

4c9e2d79-5834-45b2-b24d-0773b5926761

এছাড়া ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় ও আশেপাশের এলাকায় বেড়েছে যানবাহনের সংখ্যা। তবে এই অংশ দিয়ে অনেকটা স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। ভোগান্তি ছাড়াই গন্তব্যে পৌঁছাতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। তবে পোশাক কারখানা ছুটি হলে মহাসড়কে গাড়ি ও মানুষের চাপ বাড়বে। এতে যানজটের শঙ্কা করছেন যাত্রী, চালক ও স্থানীয়রা।

এ ব্যাপারে গাজীপুর মহানগর পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর তরিকুল ইসলাম বলেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশের বাড়তি প্রস্তুতি রয়েছে। যানজট নিরসনে মহাসড়কের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। ঈদে তেমন ভোগান্তি হবে না বলে জানিয়েছেন তিনি।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর