কক্সবাজারের মহেশখালীতে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান (এলজি) ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ মো. করিম (২৭) নামে এক অস্ত্রধারীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৫ মার্চ) রাতে মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাজঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান।
গ্রেফতার মো. করিম (২৭) মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ রাজঘাট এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, করিম তার বসতঘরে অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছে। পরে মহেশখালী থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। পরবর্তীতে ওই ব্যক্তির দেখানো মতে তার ঘরের খাটের জাজিমের নিচ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান (এলজি) ও দুই রাউন্ড লাল রঙের তাজা কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ জব্দ করা হয়।
জেলা পুলিশ সুপার জানিয়েছে, গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
প্রতিনিধি/টিবি

