মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

বান্দরবানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি, বান্দরবান
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৮ পিএম

শেয়ার করুন:

বান্দরবানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ডাকাতি প্রস্তুতি কালে ভিকসান মিয়া(৩৪) নামে একজনকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টায় উপজেলার সোনাইছড়ি ইউপির ১ নম্বর  ওয়ার্ড জারুলিয়াছড়ি লামার পাড়া এলাকায় এঘটনা ঘটে।

গ্রেফতার ভিকসন মিয়া (৩৪) নরসিংদি সদর উপজেলার পাঁচধোনা ইউপির মো.সোলাইমান মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে  সোনাইছড়ি ইউপির  জারুলিয়াছড়ি লামার পাড়া  এলাকায় অভিযান পরিচালনা করে নাইক্ষ্যংছড়ি থানার ডেভিল হান্ট টিম। এসময় কবির হোসেনের  বাড়ীর পার্শ্ববর্তী তামাক ক্ষেতে ডাকাতির প্রস্তুতি কালে একটি ওয়ান শুটার গান ও ১টি রাইফেলের কার্তুজসহ ভিকসান মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

নাইক্ষংছড়ি থানার ওসি মো. মাসরুরুল হক সত্যতা নিশ্চিত করে ঢাকা মেইলকে জানান, ডাকাতি প্রস্তুতি কালে অস্ত্র ও গুলিসহ ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ভিকসান মিয়া নিজেকে সাবেক চাকরিচ্যুত সেনা সদস্য বলে দাবি করেছেন বলে জানান তিনি।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর