সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ঢাকা

সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকবে ১০ দিন

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ০৩:৪০ পিএম

শেয়ার করুন:

সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকবে ১০ দিন

ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ১৮ মার্চ বুধবার থেকে ২৭ মার্চ শুক্রবার পর্যন্ত এ স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ২৮ মার্চ শনিবার থেকে বন্দরের কার্যক্রম যথারীতি চালু হবে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন

বেনাপোল স্থলবন্দরে ঘোষণা বহির্ভূত কোটি টাকার পাটবীজ আটক

সোনামসজিদ আমদানি ও রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতির স্বাক্ষর করা এক পত্রের বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন, বন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি মোস্তাফিজুর রহমান ও পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান। বন্ধের সময় বন্দরের কিছু অভ্যন্তরীণ পণ্য লোড-আনলোড, পরিবহনসহ অন্যান্য কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে।

bd318dc0-2473-49f3-a207-0ede0a817c4a

তবে ছুটির এ সময়ে সোনামসজিদ দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের দু’দেশে যাতায়াত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্থলবন্দর ইমিগ্রেশনের এসআই জামিরুল ইসলাম।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর