আগামী দিনের শহরকে বসবাস উপযোগী, আদর্শ ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকালে জয়পুরহাট পৌরসভার সহযোগিতায় ও বারিধারা হাউজিং ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে এ কর্মসূচি চালু করা হয়।
বিজ্ঞাপন
জয়পুরহাট শহরের বারিধারা এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও জয়পুরহাট পৌর সভার প্রশাসক উত্তম কুমার রায়।
এসময় বারিধারা হাউজিং ওয়েল ফেয়ার সোসাইটির আহ্বায়ক লোকমান হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ আলী সরকার, ডা. তুলশী চন্দ্র রায়, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা জুলফিকার আলি লেবু, পৌরসভার পরিচ্ছন্নতা পরিদর্শক হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও জয়পুরহাট পৌর সভার প্রশাসক উত্তম কুমার রায় জানান, আগামী দিনে এই জয়পুরহাট শহরকে একটি বসবাস উপযোগী আদর্শ ও পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তুলতে হবে। এই শহরে যারা বসবাস করে তাদের সবাইকে নিয়ে একটি পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে চাই। সেই লক্ষ্যে পরিচ্ছন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে পৌর এলাকার সব ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

