রোববার, ১৫ মার্চ, ২০২৬, ঢাকা

গাজীপুরে নগর পরিচ্ছন্নতায় বিশেষ উদ্যোগ সিটি করপোরেশনের

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ০৭:০৬ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে নগর পরিচ্ছন্নতায় বিশেষ উদ্যোগ সিটি করপোরেশনের

গাজীপুর সিটি করপোরেশনকে পরিচ্ছন্ন ও মশলাযুক্ত রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে সিটি কর্তৃপক্ষ। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে প্রতিটি ওয়ার্ডে সবুজায়তনে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।

শনিবার (১৪ মার্চ) বিকেলে কাশিমপুর বাজার এলাকায় ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি উদ্বোধন করেন।


বিজ্ঞাপন


সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। এসময় তার সঙ্গে সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

7f117ad9-d64c-4461-a64e-04c910d6714b

প্রশাসক কাশিমপুর বাজারে নদীর তীর ঘেঁষে ফেলা ময়লা আবর্জনা ও নদী দূষণের বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে নদী দূষণরোধে ময়লা আবর্জনা নদীতে না ফেলতে বাজার কমিটিসহ সংশ্লিষ্টদের আহ্বান জানান।

আরও পড়ুন

নিজ আঙিনা পরিষ্কার রাখলেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব: ডিসি আমিনুল

এসময় প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, কাশিমপুর বাজারে যেন ময়লা আবর্জনা ফেলা না হয় সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা ও নদী দূষণরোধে প্রয়োজনে দূষণকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেল জরিমানা করা হবে।

তিনি আরও বলেন, নগরীকে গ্রিন ও ক্লিন সিটি গড়ার জন্য ১৮০ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ময়লা আবর্জনা মুক্ত পরিচ্ছন্ন নগরীর জন্য ডাম্পিং স্টেশন নির্মাণ, ঢিলাই নদী ও মোগরখালে বৃক্ষ রোপণ ও ওয়াকওয়ে নির্মাণসহ নানা উদ্যোগ নেয়া হয়েছে।

পরে নগর স্বাস্থ্য কর্মীদের সঙ্গে নিয়ে ফগার মেশিন দিয়ে ওই এলাকায় মশক নিধন কর্মসূচি উদ্বোধন করেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর