মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ঢাকা

মিরসরাইয়ে শর্টসার্কিটের আগুনে পুড়ল সিএনজি-অটোরিকশা, ২০ লাখ টাকার ক্ষতি

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ০৫:০৩ পিএম

শেয়ার করুন:

মিরসরাইয়ে শর্টসার্কিটের আগুনে পুড়ল সিএনজি-অটোরিকশা, ২০ লাখ টাকার ক্ষতি

মিরসরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়েছে মুদি দোকান, ৩টি ব্যাটারিচালিত রিকশা ও ১টি সিএনজিচালিত অটোরিকশা।

শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাত দেড়টায় উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী আম্বারাবার দোকান এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

ক্ষতিগ্রস্তরা হলেন ব্যবসায়ী নুরুল হুদা, সিএনজি চালক পলাশ, ব্যাটারিচালিত অটোরিকশা চালক নুরছাপা, কামরুল ইসলাম ও জামাল উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে হঠাৎ করে নুরুল হুদার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। দোকানের ভিতরে থাকা ফ্রিজ, টেলিভিশন ও বিভিন্ন মালামাল এবং পাশে গোডাউনে থাকা সিএনজি-অটোরিকশা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এলেও, ততক্ষণে দোকান ও সিএনজি ও অটোরিকশা চালককের আয়ের উৎস সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

26e5fb90-5a76-4671-8f3a-bca519a27ea5

আগুনে ক্ষতিগ্রস্ত নুরুল হুদা বলেন, ঈদুল ফিতরকে সামনে রেখে মালামাল তুলেছি। ফ্রিজ, টেলিভিশনসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। এখন একেবারে পথে বসে গেলাম। অগ্নিকাণ্ডে আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুন

ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিক নিহত

তিনি আরও বলেন, দোকানে পাশের গোডাউনে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশা ও ৩টি ব্যাটারিচালিত অটোরিকশা ছিলো। সেগুলো পুড়ে যাওয়ায় তারা এখন চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

সিএনজি চালক পলাশ বলেন, জমি বিক্রি করে সিএনজি নিয়েছেন। মুহূর্তের মধ্যে আগুনে আমার সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া নুরছাপা, কামরুল ইসলাম ও জামাল উদ্দিন সবাই বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ব্যাটারিচালিত রিকশা নিয়েছেন। এখনো ঋণের টাকা আদায় করতে পারে নাই। সামনে একটা ঈদ, কীভাবে ঋণের টাকা আদায় করবে, কীভাবে সংসারের আয় রোজগার করবেন তা নিয়ে হতাশায় ভুগছেন।

7b91f13a-3015-4017-9229-3d97e6c617c2

মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর