মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ঢাকা

ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ০৪:৫৫ পিএম

শেয়ার করুন:

ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিক নিহত

রাজশাহীতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে মো. সাব্বির (২৭) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর শালবাগান পাওয়ার হাউজ মোড় এলাকায় সিটি গ্যারেজের পেছনে ইসমাইল হোসেনের নির্মাণাধীন চারতলা ভবনে এ দুর্ঘটনা ঘটে।

আরএমপির চন্দ্রিমা থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সাব্বির নগরীর মালদা কলোনি এলাকা মো. আব্দুল্লাহর ছেলে। তিন ভাইবোনের মধ্যে সাব্বির দ্বিতীয়। তিনি বিবাহিত এবং তার পাঁচ বছর বয়সি এক ছেলে ও তিন বছর বয়সি এক মেয়ে রয়েছে।

7b63f51d-3820-455a-bb2a-a40e45ed5a66

নিহতের বড় ভাই শাকিল আহমেদ বলেন, আমিও কাজ করছিলাম। আমরা বিল্ডিংয়ের চতুর্থ তলায় ছিলাম। আমার ভাই সাব্বির পাটা তুলতে গিয়ে হঠাৎ পা পিছলে পাশের একটি দোতলা ভবনের ছাদে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

ঈদের পর দেশে ফেরার কথা ছিল, মালদ্বীপে বিস্ফোরণে নিহত বগুড়ার নূরনবী

সাব্বিরের বাবা আব্দুল্লাহ বলেন, আমি সকালে কাজের জায়গায় এসে ছেলের সঙ্গে দেখা করে গিয়েছিলাম। কিছুক্ষণ পর খবর পাই যে, আমার ছেলে ছাদ থেকে পড়ে মারা গেছে। ছেলেটার ছোট দুই ছেলে ও মেয়ে আছে। ওরা অবুঝ শিশু। বাবাকে হারিয়ে কেঁদেই যাচ্ছে। ভবনটির মালিক ইসমাইল হোসেন বলেন, ঘটনার সময় আমি বাজারে ছিলাম।

183a116b-c1c0-48b0-b553-e77432cf99ce

চন্দ্রিমা থানার এসআই জিয়াউর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর