শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ঢাকা

কক্সবাজার সমুদ্রসৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬, ১২:১২ পিএম

শেয়ার করুন:

কক্সবাজার সমুদ্রসৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের নির্দেশনার পর কক্সবাজার সমুদ্রসৈকতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। অভিযানের প্রথম দিনেই সৈকতের বিভিন্ন পয়েন্ট থেকে অর্ধশতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে সৈকতের বিভিন্ন স্থানে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মঞ্জু বিন আফনান।


বিজ্ঞাপন


554211db-c3ee-4b6f-9b05-fdcda574e0e2

তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা পাওয়ার পরপরই জেলা প্রশাসন উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে। পর্যায়ক্রমে সৈকতের সব অবৈধ স্থাপনা অপসারণ করা হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সৈকতের বিভিন্ন পয়েন্টে বালুচরের ওপর ঝিনুক-শামুকের দোকান, ফুচকা, ঝালমুড়ি ও চটপটির ভাসমান দোকানসহ নানা ধরনের অবৈধ স্থাপনা গড়ে উঠেছিল। এসব দোকানপাট ও যেখানে-সেখানে ফেলা ময়লা-আবর্জনার কারণে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের সৌন্দর্য ক্ষুণ্ন হচ্ছিল।

আরও পড়ুন

ঝালকাঠিতে ১২০টি গাছ কাটার পর প্রায় দুই হাজার গাছ কাটার প্রকল্প স্থগিত

এর আগে গত সোমবার (৯ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় এক সপ্তাহের মধ্যে অবৈধ স্থাপনা অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

6eb0a360-7acf-4f3f-aec7-0309a4dc7326

জেলা প্রশাসক আব্দুল মান্নান বলেন, পর্যটন নগরী কক্সবাজারের প্রধান আকর্ষণ সমুদ্রসৈকতের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি ভবিষ্যতে যাতে সৈকতে নতুন করে অবৈধ স্থাপনা গড়ে উঠতে না পারে, সে জন্য নজরদারি জোরদার করা হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর