বুধবার, ১১ মার্চ, ২০২৬, ঢাকা

জামালপুরে স্বামীকে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ০৩:০২ পিএম

শেয়ার করুন:

জামালপুরে স্বামীকে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, তিন জনের মৃত্যুদণ্ড

জামালপুর সদর উপজেলায় আড়াই বছর আগে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া একজনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়৷

বুধবার (১১ মার্চ) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতনের দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন।


বিজ্ঞাপন


মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন, সদরের পাকুল্যা মধ্যেপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে মো. ফারুক হোসেন, আলী আকবরের ছেলে মুনছুর আলী, একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে ফেরদৌস হোসেন।

আরও পড়ুন

অটোরিকশা থামিয়ে নারীর ব্যাগ ছিনতাই, গ্রেফতার ১

অপরাধ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছে একই এলাকার জামাল উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট ফজলুল হক জানান, বিগত ২০২৩ সালের ১৯ জুলাই রাতে সদর উপজেলার পাকুল্লা এলাকায় স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ করে আসামিরা। এ ঘটনার পরদিন ধর্ষিতা গৃহবধূ বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। চারজন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামিদের অনুপস্থিতিতে আদালত তিনজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে বেকসুর খালাস দিয়েছে। এছাড়া প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর