বুধবার, ১১ মার্চ, ২০২৬, ঢাকা

গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ০৫:১০ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪

গাজীপুরে ঝুট ব্যবসায় লেবার সাপ্লাইকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় দেশীয় অস্ত্রের মহড়া ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকার নেসলে কারখানায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আহতরা হলেন- আবির, ফারুক, মিরাজ, মনির হোসেন ও রনি।

2e89434c-0f66-42e3-88b4-18469ff3444f

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজেন্দ্রপুরে অবস্থিত নেসলে কারখানার বিভিন্ন ব্যবসা দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপির একটি গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। সম্প্রতি ওই ব্যাবসার নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে বিএনপির আরেকটি গ্রুপের সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়। এর জেরে সকালে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয় গ্রুপের কয়েকজন নেতাকর্মী আহত হন।

আরও পড়ুন

গোবিন্দগঞ্জে বিএনপির অফিসে আওয়ামী লীগের হামলার অভিযোগ

এ ব্যাপারে জেলা যুবদলের সাবেক তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম বলেন, কারখানা কর্তৃপক্ষের বৈধ অনুমতি নিয়ে দীর্ঘ সময় ধরে তিনি কারখানার ঝুট ব্যবসা পরিচালনা করে আসছেন। সকালে কারখানা থেকে মালামাল বের করার জন্য শ্রমিক নিয়ে কারখানার প্রধান ফটকে গেলে গাজীপুর সদর উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুস আলী নছ মিয়া ও শ্রীপুর উপজেলা যুবদলের বহিষ্কৃত নেতা সজিব খানের নেতৃত্বে দুই শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতাড়ি হামলা চালিয়ে মারধর শুরু করে। এসময় চারজন শ্রমিক গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

d02368c1-44a1-41d5-a5c8-9a0db82e0aec

তবে অভিযুক্ত ইউনুস আলী নছ মিয়াকে মোবাইল ফোনে কয়েকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয় শ্রীপুর থানার ওসি (তদন্ত) জাফর আলী খান বলেন, দুই পক্ষের উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারখানা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে, পরিবেশ শান্ত হয়েছে। এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর