বুধবার, ১১ মার্চ, ২০২৬, ঢাকা

গোবিন্দগঞ্জে বিএনপির অফিসে আওয়ামী লীগের হামলার অভিযোগ

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ১১:২১ এএম

শেয়ার করুন:

গোবিন্দগঞ্জে বিএনপির অফিসে আওয়ামী লীগের হামলার অভিযোগ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নে বিএনপি কার্যালয়ে হামলায় ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আওয়ামী লীগ সমর্থিত কয়েকজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রাজাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম মইনুল ইসলাম।

সোমবার (৯ মার্চ) রাতে লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।


বিজ্ঞাপন


এর আগে সোমবার দুপুরের দিকে উপজেলার রাজাহার ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (৯ মার্চ) দুপুরের দিকে গোবিন্দগঞ্জ উপজেলার উদয়পুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইউনুস আলীসহ কয়েকজন নেতা স্থানীয় বানেশ্বর বাজারে রাজাহার ইউনিয়ন বিএনপি কার্যালয়ে জমি সংক্রান্ত একটি বৈঠকে বসেন। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে লাঠি ও ধারাল অস্ত্র নিয়ে স্থানীয় আওয়ামী লীগের একদল ব্যক্তি কার্যালয়ে ঢুকে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়। এ সময় হামলাকারীরা উপস্থিত নেতাকর্মীদের এলোপাতাড়ি মারধর করে আহত করেন। পাশাপাশি অফিসের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়।

আরও পড়ুন

মাদারীপুরে ঘরে ঢুকে একজনকে কুপিয়ে হত্যা

এ ছাড়াও হামলাকারীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিও ভাঙচুর করে পদদলিত করেছে বলে অভিযোগ করা হয়।


বিজ্ঞাপন


এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম মইনুল ইসলাম বলেন, পার্টি অফিসে বৈঠক চলাকালে হঠাৎ করে সন্ত্রাসী কায়দায় হামলা চালানো হয়। আমাদের মারধর করা হয়েছে এবং অফিস ভাঙচুর করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, হামলার ঘটনায় একটি পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর