বুধবার, ১১ মার্চ, ২০২৬, ঢাকা

মাদারীপুরে ঘরে ঢুকে একজনকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ১০:২৮ এএম

শেয়ার করুন:

মাদারীপুরে ঘরে ঢুকে একজনকে কুপিয়ে হত্যা
মাদারীপুরে ঘরে ঢুকে একজনকে কুপিয়ে হত্যা

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘরে ঢুকে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ লোকজনের বিরুদ্ধে। এ সময় ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ৭টার দিকে নতুন মাদারীপুর গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য নিয়ে সদর উপজেলার ‘নতুন মাদারীপুর’ গ্রামের মনিরুজ্জামান আক্তার হাওলদারের সঙ্গে একই এলাকার হাসান মুন্সির দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জেরে মনিরুজ্জামান আক্তার হাওলদারের এর সমর্থক ও চাচাতো ভাই আলমগীর হাওলাদারের বসতঘরে ঢুকে হামলা চালায় প্রতিপক্ষ হাসান মুন্সির লোকজন। এ সময় আলমগীরকে এলোপাতারি কুপিয়ে হত্যা করা হয়, বিচ্ছিন্ন করা হয় তার হাত। বসতঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, আধিপত্য নিয়ে প্রায়ই সংঘর্ষের জড়ায় দুইপক্ষ। এর আগেও বেশ কয়েকবার হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আলমগীর হাওলাদারের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে মাসুদ বেপারী নামে একজনকে জড়িত সন্দেহে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর