বুধবার, ১১ মার্চ, ২০২৬, ঢাকা

গাইবান্ধায় স্ত্রীর গর্ভপাত করার অভিযোগে স্বামী গ্রেফতার

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬, ০৫:৫৯ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় স্ত্রীর গর্ভপাত করার অভিযোগে স্বামী গ্রেফতার
আসামি আবু সাঈদ ওরফে মিস্টার (৩৮)।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যৌতুক দাবিতে স্ত্রীর পেটে লাথি দিয়ে গর্ভের সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার মামলার আসামি আবু সাঈদ ওরফে মিস্টারকে (৩৮) গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (৮ মার্চ) র‌্যাব-১৩ ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিকে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার আসামি আবু সাঈদ মিস্টার (৩৮) গোবিন্দগঞ্জ উপজেলার সোনাতলা সাখইল গ্রামের মোস্তাফিজুর রহমান সাহেবের ছেলে ও স্ত্রীর গর্ভে থাকা শিশুর বাবা।

আরও পড়ুন

মাদারীপুরে শ্বশুরবাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পালিয়েছে অভিযুক্তরা

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- যৌতুকের জন্য মারধোরের অভিযোগে গত বছরের ৬ অক্টোবর আবু সাঈদ মিস্টারের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন স্ত্রী। তখন থেকে বাদী তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। এরই মধ্যে গত ১০ ফেব্রুয়ারি মিমাংসার কথা বলে স্ত্রীকে বাড়িতে ডেকে আনেন মিস্টার। এরপর ক্ষিপ্ত হয়ে মিষ্টার তার স্ত্রীর পেটে লাথি মারলে ব্যাপক রক্তক্ষরণ হয়। পরদিন চিকিৎসাধীন অবস্থায় গর্ভে থাকা ছয়মাসের অজাত শিশু মৃত অবস্থায় গর্ভপাত হয়। ফের এ ঘটনার মামলায় আসামি আবু সাঈদ মিস্টারকে গ্রেফতার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, গাইবান্ধা ও র‌্যাব-৫ জয়পুরহাট এর যৌথ অভিযানিক দল শনিবার (৭ মার্চ) রাতে জয়পুরহাটের কালাই থানাধীন পাচী ইউনিয়নের পুনট পূর্বপাড়া থেকে আসামি মিস্টারকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর