সোমবার, ৯ মার্চ, ২০২৬, ঢাকা

মাদারীপুরে শ্বশুরবাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পালিয়েছে অভিযুক্তরা

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬, ০৪:৩৬ পিএম

শেয়ার করুন:

মাদারীপুরে শ্বশুরবাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পালিয়েছে অভিযুক্তরা

মাদারীপুরে শ্বশুরবাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। খবর পেয়ে সাথী আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

রোববার (৮ মার্চ) সকালে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উত্তর মহিষেরচর গ্রামে ঘটে এ ঘটনা।


বিজ্ঞাপন


স্বজনদের দাবি, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় শ্বাসরোধে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখে শ্বশুরবাড়ির লোকজন। ঘটনার পর পলাতক রয়েছে অভিযুক্তরা। এই ঘটনার বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ।

পরিবার সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মৃত্যুর আগে গৃহবধূ সাথী আক্তারকে কুপ্রস্তাব দিচ্ছেন শ্বশুর গোলাম ব্যাপারী। প্রতিবাদ জানান ওই গৃহবধূ। এরপর পরদিন রোববার সকালে মিলল সাথীর ঝুলন্ত লাশ।

e3f8b7e2-9828-4fc2-9f16-64bade137eac

স্বজনরা জানায়, সদর উপজেলার উত্তর মহিষেরচর গ্রামের গোলাম ব্যাপারীর ছেলে কাইয়ুম ব্যাপারীর সাথে ৭ মাস আগে বিয়ে হয় একই এলাকার ওহিদুল খাঁর মেয়ে সাথী আক্তারের। বিয়ের তিনদিনের মাথায় কাইয়ুম জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমান। এরপর গৃহবধূর ওপর নজর পড়ে শ্বশুরের। দেন মানসিক যন্ত্রণা ও কুপ্রস্তাবও। স্বজনদের অভিযোগ, শ্বশুরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে শ্বশুরবাড়ির লোকজন। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এরই মধ্যে সম্পন্ন হয়েছে নিহতের ময়না তদন্তও।


বিজ্ঞাপন


59ce07b9-6707-493f-a07d-83bf220dafc4

পুলিশ বলছে, এ ব্যাপারে নেওয়া হবে আইনগত ব্যবস্থা।

আরও পড়ুন

গৃহবধূর মৃত্যু নিয়ে ধোঁয়াশা, স্বামীর বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

06c3f9b3-7760-4eb1-9985-8f024d644001

সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য রুবেল হাওলাদার বলেন, এই ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের বিচার দাবি করছি। প্রশাসনের কাছে অনুরোধ থাকবে, যাতে কোনো নিরীহ মানুষ এই ঘটনায় হয়রানি না হয়।

স্থানীয় বাসিন্দা নাদিম হাওলাদার বলেন, সাথীর সাথে ঘটে যাওয়া এমন অন্যায়ের যথাযথ শাস্তি দাবি করছি। ভিডিওটি না থাকলে ঘটনা শ্বশুরবাড়ির লোকজন আত্মহত্যা বলে চালিয়ে দিত। কোনো অবস্থাতেই যেন অপরাধীরা আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে যেতে না পারে।

4fbbd8d0-3be8-4e01-9a03-110fc61ea477

সাথীর চাচা কালাম খাঁ বলেন, পুত্রবধূর সাথে এমন কর্মকাণ্ড আমরা এলাকার কেউই মেনে নিতে পারছি না। এই ঘটনায় সাথীর শ্বশুরের ফাঁসি চাই।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। গৃহবধূর মৃত্যুর ঘটনায় অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে নেওয়া হবে আইনগত ব্যবস্থা।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর