মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ঢাকা

কুষ্টিয়ায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬, ০৪:৪৯ পিএম

শেয়ার করুন:

কুষ্টিয়ায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ায় সানি শেখ সাগর (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৮ মার্চ) বেলা সাড়ে ১২টায় শহরের চৌড়হাস কোল্ডস্টোর পাড়া এলাকায় প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালানো হয়।


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, কয়েকজন দুর্বৃত্ত চাপাতি ও রামদা নিয়ে সাগরের ডান পা, ডান হাত ও কপালসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সানি শেখ সাগর চৌড়হাস কোল্ডস্টোর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জে ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে শ্রমিক নিহত

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বার জানান, কী কারণে এ হত্যাকাণ্ড তা এখনো নিশ্চিত নয়। সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর