মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ঢাকা

চাঁপাইনবাবগঞ্জে ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬, ০২:৫৪ পিএম

শেয়ার করুন:

চাঁপাইনবাবগঞ্জে ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে শ্রমিক নিহত

চাঁপাইনবাবগঞ্জে ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে নাইরুল ইসলাম নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (৮ মার্চ) সকাল ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ঢাকা বাসস্ট্যান্ডের কোর্টপাড়া মহল্লার কে এম শাহাবুদ্দিনের বাড়ির দেয়াল ধসে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত নাইরুল ইসলাম সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের বেগুলা গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে।

আরও পড়ুন

নড়াইলে ট্রলির ধাক্কায় প্রাণ গেল শিশু লিমনের

স্থানীয়রা জানান, সকাল থেকে পৌর ড্রেন নির্মাণের কাজ করছিলেন নাইরুল ইসলাম। কাজ করার সময় পাশে থাকা একটি বসত বাড়ির দেয়াল ধসে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে চাপা পড়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি নূরে আলম।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর