রোববার, ৮ মার্চ, ২০২৬, ঢাকা

যশোর শহরে হঠাৎ মাইকে ৭ মার্চের ভাষণ, ক্ষোভ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬, ১২:১৬ এএম

শেয়ার করুন:

যশোর শহরে হঠাৎ মাইকে ৭ মার্চের ভাষণ, ক্ষোভ

যশোর শহরের গুরুত্বপূর্ণ চারখাম্বা মোড়ে হঠাৎ করেই মাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ প্রচারের ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা এ মাইক স্থাপন করে ভাষণ চালু করে রেখে গেছে—তা নিয়ে স্থানীয়দের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা।

শনিবার (৭ মার্চ) রাত ৯টার দিকে শহরের ব্যস্ত চারখাম্বা মোড়ে একটি প্রাচীরের ওপর একটি হ্যান্ড মাইক রাখা অবস্থায় দেখা যায়। সেই মাইকে ৭ মার্চের ভাষণ বাজতে থাকে। বিষয়টি প্রথমে স্থানীয় পথচারী ও দোকানদারদের নজরে আসে। কিছু সময়ের মধ্যেই আশপাশের মানুষ জড়ো হয়ে পড়েন এবং মাইকটি কে বা কারা সেখানে রেখে গেছে তা নিয়ে কৌতূহল দেখা দেয়।


বিজ্ঞাপন


স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মাইকটি সেখানে রেখে যাওয়ার সময় কাউকে দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কেউ বা কোনো পক্ষ রাতের অন্ধকারে এসে প্রাচীরের ওপর হ্যান্ড মাইকটি রেখে ভাষণ চালু করে চলে যায়। ফলে মুহূর্তেই ঘটনাটি এলাকায় আলোচনার কেন্দ্রে পরিণত হয়। অনেকেই বিষয়টিকে রহস্যজনক বলে মন্তব্য করছেন, আবার কেউ কেউ এটিকে উদ্দেশ্যমূলক কর্মকাণ্ড বলেও ধারণা করছেন।

এ বিষয়ে জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ বলেন, বিষয়টি সম্পর্কে তাদের কাছে আগে কোনো তথ্য ছিল না। তবে ঘটনাটি তারা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় অনুসন্ধান করা হবে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর