শনিবার, ৭ মার্চ, ২০২৬, ঢাকা

বিয়ের তিন মাস পর বিষপানে কলেজছাত্রীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬, ০৭:৩৫ পিএম

শেয়ার করুন:

বিয়ের তিন মাস পর বিষপানে কলেজছাত্রীর মৃত্যু

পটুয়াখালীর বাউফলে মারিয়া আক্তার (১৯) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার (৭ মার্চ) ভোররাতে উপজেলার দাসপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ঢালি বাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


নিহত মারিয়া আক্তার খেজুরবাড়িয়া গ্রামের রিয়াজ আকনের মেয়ে এবং ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিন মাস আগে একই ওয়ার্ডের মোহাম্মদ রাশেদের সঙ্গে তার বিয়ে হয় এবং এরপর তিনি স্বামীর বাড়িতে বসবাস করছিলেন।

আরও পড়ুন

এমপি প্রার্থীর খতনায় ৭ বছরের শিশুর অবস্থা আশঙ্কাজনক

পুলিশ জানায়, বিষপান করার পর তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।

বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা রিয়াজ আকন বাদী হয়ে বাউফল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর