শনিবার, ৭ মার্চ, ২০২৬, ঢাকা

সেন্টমার্টিনে ১০ কেজি গাঁজাসহ ৯ পাচারকারী আটক

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬, ০৫:০১ পিএম

শেয়ার করুন:

সেন্টমার্টিনে ১০ কেজি গাঁজাসহ ৯ পাচারকারী আটক

সেন্টমার্টিন সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ ১২ হাজার টাকা মূল্যের গাঁজাসহ ৯ জন মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আটক ব্যক্তিদের মধ্যে অধিকাংশই বিভিন্ন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।


বিজ্ঞাপন


তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনের একটি অভিযানিক দল সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দিলে সেটি সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পরে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে বোটটি আটক করতে সক্ষম হন। বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ১২ হাজার টাকা। এ সময় বোটে থাকা ৯ জনকে আটক করা হয়।

আরও পড়ুন

দিনাজপুরে মাদকদ্রব্যসহ ৫ কারবারি গ্রেফতার

আটক ব্যক্তিরা হলেন— থাইংখালী ক্যাম্প-৬ এর ব্লক-এ/৬ এর বাসিন্দা মো. তাহের (৬০), তারেক আজিজ (২৩), শারুখ আজিজ (২৬) ও সোহানা আজিজ (১৪); ল্যাদা ক্যাম্প-২৪ এর বাসিন্দা মো. হালিম (৩৬); ট্যাংখালীর বাসিন্দা ওমর ফারুক (২৭); ট্যাংখালী ক্যাম্পের ব্লক এ-৫ এর বাসিন্দা মো. সিদ্দিক (২২); ট্যাংখালী ক্যাম্প-১ এর ব্লক বি/৪ এর বাসিন্দা আব্দুল্লাহ (২৭) এবং টেকনাফের মুশকিলিয়া পাড়া এলাকার বাসিন্দা সিরাজ মিয়া (৫৫)।


বিজ্ঞাপন


কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মাদক ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর