শনিবার, ৭ মার্চ, ২০২৬, ঢাকা

দিনাজপুরে মাদকদ্রব্যসহ ৫ কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬, ০৪:৪৩ পিএম

শেয়ার করুন:

দিনাজপুরে মাদকদ্রব্যসহ ৫ কারবারি গ্রেফতার

দিনাজপুরে পৃথক অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজা ও ২৯৯ বোতল ভারতীয় এসকাফসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৩টায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৩–এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার মাদক কারবারিরা হলেন- কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার বড়লাজাকাটা গ্রামের মৃত লায়েজ সরকারের ছেলে টুটন সরকার (৩০), কালিপাড়া শিমুলকান্দি গ্রামের খুর্শিদ মিয়ার ছেলে খোকন মিয়া (৪৫), কালীপুর গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে জামাল উদ্দীন (৪৮), দিনাজপুর জেলার বিরল উপজেলার বালান্দুর গ্রামের মৃত ছাবের আলীর ছেলে তরিকুল ইসলাম (২৭) ও একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. রনি (১৯)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিনাজপুর–রংপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর ইছামতি ব্রিজ এলাকায় অভিযান চালায় র‌্যাব–১৩, সিপিসি–১ দিনাজপুর ক্যাম্পের একটি দল। এ সময় মিথুন সুপার নামের একটি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসে থাকা তিনজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এদিকে একই দিন রাত পৌনে ৯টার দিকে র‍্যাবের আরেকটি দল বিরল উপজেলার বালান্দুর দখলা গ্রামে অভিযান চালায়। এ সময় মো. রনির বাড়ি থেকে রনি (১৯) ও তরিকুল ইসলাম (২৭) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২৯৯ বোতল ভারতীয় এসকাফ জব্দ করা হয়।

পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক ধৃত আসামিরা ও জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর