শনিবার, ৭ মার্চ, ২০২৬, ঢাকা

ফেনীতে জামায়াতের পক্ষ থেকে ঈদ উপহার পেল নিম্ন আয়ের মানুষ

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬, ০৪:২৬ পিএম

শেয়ার করুন:

ফেনীতে জামায়াতের পক্ষ থেকে ঈদ উপহার পেল নিম্মআয়ের মানুষ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ফেনী শহরে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্ন আয়ের ব্যক্তিদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) শহরের চাড়িপুরের চৌধুরী বাড়ি মসজিদ প্রাঙ্গণে প্রধান অতিথি থেকে ঈদ উপহার বিতরণ করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা আমির মুফতি আবদুল হান্নান। ১১ নং ওয়ার্ড আমির জাকের হোসেন রুবেলের সভাপতিত্বে এসময় শহর আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী শাহাদাত হোসেন চৌধুরী ফরহাদ, ওয়ার্ড সেক্রেটারি মোজ্জামেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন

সম্পদের সুষম বণ্টনেই দারিদ্র্য দূর করা সম্ভব: আরিফুর রহমান

অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে এমন মানবিক উদ্যোগ সমাজে সম্প্রীতি ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেয়। তিনি সমাজের বিত্তবানদেরও এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।

মুফতি আবদুল হান্নান বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়াই প্রকৃত ঈদের শিক্ষা। সমাজের দরিদ্র ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। জামায়াতে ইসলামী সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

জাকের হোসেন রুবেল জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ১১ নং ওয়ার্ডে অসহায়, নিম্মআয়ের ১৭০ জন নারী-পুরুষকে বোরকা, লুঙ্গি, থ্রিপিস ও মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের পাঞ্জাবি ও পাঞ্জাবির কাপড় বিতরণ করা হয়।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর