শনিবার, ৭ মার্চ, ২০২৬, ঢাকা

চকরিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬, ০৭:২৪ এএম

শেয়ার করুন:

চকরিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের উলবনিয়া এলাকায় আয়েশা সিদ্দিকা (২৩) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় ইউনিয়নের উলবনিয়া ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আয়েশা সিদ্দিকা ওই এলাকার আব্দুল মুবিন প্রকাশ সোনামিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘরের ভেতরে ওড়না প্যাঁচানো অবস্থায় আয়েশা সিদ্দিকার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা বিষয়টি ইউনিয়ন পরিষদ ও পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াস উদ্দিন শিপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওড়না প্যাঁচানো অবস্থায় গৃহবধূর লাশ দেখতে পাওয়া যায়। পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।

তিনি আরও জানান, প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। প্রায় চার মাস আগে ওই গৃহবধূকে মারধরের ঘটনাও ঘটে। পরে স্থানীয়ভাবে তাদের মধ্যে মীমাংসা করা হয়েছিল। আয়েশা সিদ্দিকা এক সন্তানের জননী।


বিজ্ঞাপন


চকরিয়া থানার ওসি (তদন্ত) নূর আলম মাসুম সিদ্দিক বলেন, নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা—ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর