গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়িতে ভাড়া বাসা থেকে পাপিয়া মন্ডল (২০) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২২ অক্টোবর) সকাল ৮টার দিকে কোনাবাড়ীর জরুন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: বীরগঞ্জে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে দম্পতির আত্মহত্যা
নিহত পাপিয়া মন্ডল পিরোজপুর জেলার সদর থানার পরিতোষ মন্ডলের মেয়ে এবং শ্রীজন মজুমদারের স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে কোনাবাড়ির জরুন এলাকায় শিশির খানের বাসায় ভাড়া থাকতেন।
নিহতের স্বামী শ্রীজন মজুমদার বলেন, গতকাল রাত ১২টা পর্যন্ত দু’জন একসঙ্গে মোবাইল দেখে ঘুমাই। সকাল ৭টার দিকে উঠে দেখি ঘরের আড়ার সঙ্গে ঝুট কাপড়ের টুকরা দিয়ে ঝুলে আছে পাপিয়া। আশপাশের ভাড়াটিয়াদের ডাক দিলে তারা পুলিশকে খবর দেয়। পরে কোনাবাড়ি থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
আরও পড়ুন: নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বিজ্ঞাপন
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহ উদ্দিন বলেন, পাপিয়া মণ্ডল নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে। হত্যাকাণ্ড হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/ এমইউ

