শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ঢাকা

খুলনার যুবলীগ নেতা শওকত ঢাকায় গ্রেফতার

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ০৬ মার্চ ২০২৬, ০২:৩৯ পিএম

শেয়ার করুন:

খুলনার যুবলীগ নেতা শওকত ঢাকায় গ্রেফতার
গ্রেফতার খুলনা মহানগরীর ২৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শওকত হোসেন।

খুলনা মহানগরীর ২৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শওকত হোসেন গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে পল্টন থানা পুলিশের সহায়তায় খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ঢাকার পল্টন এলাকার পলওয়েল মার্কেট থেকে তাকে গ্রেফতার করে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার পল্টন এলাকার পলওয়েল মার্কেট থেকে শওকত হোসেনকে গ্রেফতার করা হয়েছে। শওকতের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার একাধিক মামলা রয়েছে।

এদিকে, অভিযোগ রয়েছে, খুলনার আলোচিত শেখ বাড়ির ঘনিষ্ঠ হওয়ায় রাজনৈতিক প্রভাব ও নানা অনিয়মের মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন এই কালা শওকত।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর