রোববার, ৯ আগস্ট, ২০২৬, ঢাকা

সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৬ মার্চ ২০২৬, ১০:০৫ এএম

শেয়ার করুন:

সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার
গ্রেফতার মো. ফারুক (৩৬)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে আটটার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. ফারুক (৩৬) নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ব্রাহ্মন্দী গ্রামের মানিক মিয়ার ছেলে।

আরও পড়ুন

মনিরামপুরে আরিফ হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ২

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহর নেতৃত্বে তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল হক, এসআই সেলিম, এসআই আরিফ ও এসআই পারভেজের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম মহজমপুর গ্রামে অভিযান পরিচালনা করে, এসময় উক্ত এলাকার মোতালেব মিয়ার বাড়ির সামনের পাকা রাস্তা থেকে ফারুককে অস্ত্রসহ আটক করা হয়।

গ্রেফতার আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর