শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ঢাকা

ট্রাকভর্তি পাথরের নিচ থেকে ভারতীয় কসমেটিকস জব্দ

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ০৬ মার্চ ২০২৬, ০৮:৫৫ এএম

শেয়ার করুন:

ট্রাকভর্তি পাথরের নিচ থেকে ভারতীয় কসমেটিকস জব্দ

হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) বিশেষ অভিযানে ট্রাকভর্তি পাথরের নিচ থেকে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ হয়েছে। যার মূল্য প্রায় ২ কোটি ৪ লাখ টাকা।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।


বিজ্ঞাপন


বিজিবি জানায়, এর আগে ভোর সকালে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস অভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে হবিগঞ্জের মাধবপুরের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি ট্রাক আসতে দেখে সংকেত দিয়ে থামানো হয়।

আরও পড়ুন

হবিগঞ্জে ৪০ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

তল্লাশি করে দেখা যায়, ট্রাকটিতে থাকা পাথরের নিচে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে ভারতীয় বিপুল পরিমাণ কসমেটিকস লুকানো রয়েছে। পাচারের উদ্দেশে আনা কসমেটিকসগুলো তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়। ওই পণ্যগুলো কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর