বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

হবিগঞ্জে ৪০ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৪ পিএম

শেয়ার করুন:

হবিগঞ্জে ৪০ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পৃথক দুটি বিশেষ অভিযানে অভিনব কায়দায় বালুর নিচে করে পাচারকালে প্রায় ৪০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।


বিজ্ঞাপন


বিজিবি জানায়, এর আগে বুধবার দিবাগত গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস অভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাধবপুরে মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়।

এ সময় সন্দেহজনক একটি ট্রাক আসতে দেখে সংকেত দিলে, চালক বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে ট্রাকটি রাস্তার পাশে ফেলে গ্রেফতারের ভয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি করে দেখা যায়, ট্রাকটিতে থাকা বালুর নিচে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে ভারতীয় বিপুল পরিমাণ জিরা লুকানো রয়েছে। পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া জিরাগুলো জব্দ করা হয়।

এছাড়াও আরেকটি অভিযানে একই এলাকায় অন্য আরেকটি ট্রাক আসতে দেখে সংকেত দিয়ে থামানো হয়। ট্রাক তল্লাশি করে অভিনব কায়দায় বালুর নিচে লুকানো অবস্থায় পরিবহনকালে ভারতীয় বিপুল পরিমাণ জিরা জব্দ করা হয়। অবৈধভাবে আনা এই ভারতীয় জিরাগুলো সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর